Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০৪ মার্চ ২০২৬,   ফাল্গুন ২০ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৬, ৩০ ডিসেম্বর ২০২৫
আপডেট: ০০:২৪, ৩০ ডিসেম্বর ২০২৫

জাতীয় সংসদ নির্বাচন

মৌলভীবাজারের ৪টি আসনে ৩১ প্রার্থীর মনোনয়নপত্র জমা

মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনে মোট ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনে মোট ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এর মধ্যে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত নেতা মহসিন মিয়া মধু স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ায় নির্বাচনী এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। এতে একই আসনে বিএনপি ঘরানার একাধিক প্রার্থীর মধ্যে ভোটযুদ্ধের আভাস পাওয়া যাচ্ছে।

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী)

​​এই আসনে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন, বিএনপির নাসির উদ্দিন আহমদ মিঠু, জামায়াতে ইসলামীর আমিনুল ইসলাম, তাদের শরিক দল খেলাফত মজলিসের লোকমান আহমদ, গণঅধিকার পরিষদের মো. আব্দুন নূর তালুকদার, স্বতন্ত্র প্রার্থী বেলাল আহমদ, জাতীয় পার্টির আহমদ রিয়াজ এবং গণফ্রন্টের মো. শরিফুল ইসলাম।

মৌলভীবাজার-২ (কুলাউড়া)

এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৮ জন প্রার্থী। তারা হলেন, বিএনপির শওকতুল ইসলাম, জামায়াতে ইসলামীর সাহেদ আলী, ১০ দলীয় জোটভুক্ত ইসলামী আন্দোলনের আব্দুল কুদ্দুছ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) থেকে সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী, জাতীয় পার্টির মো. আব্দুল মালিক এবং স্বতন্ত্র প্রার্থী নওয়াব আলী আব্বাছ খাঁন, এম জিমিউর রহমান চৌধুরী ও মো. ফজলুল হক খান।

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর)

এই আসনে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন, বিএনপির নাসের রহমান, তার স্ত্রী স্বতন্ত্র প্রার্থী রেজিনা নাসের, বাংলাদেশ খেলাফতের মোহাম্মদ লুৎফুর রহমান কামালী, জামায়াতে ইসলামীর আব্দুল মান্নান, খেলাফত মজলিসের আহমদ বিলাল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির জহর লাল দত্ত ও মো. ইলিয়াছ।

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ)

এই আসনে সর্বাধিক ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন, বিএনপির হাজী মুজিবুর রহমান চৌধুরী, বিএনপি নেতা ও স্বতন্ত্র প্রার্থী মো. মহসিন মিয়া, বিএনপি পরিচয়ে মুঈদ আশিক চিশতী, জালাল উদ্দিন আহমদ জিপু, জামায়াতে ইসলামীর মোহাম্মদ আব্দুল রব, ১০ দলীয় জোটভুক্ত এনসিপির প্রীতম দাশ, বাংলাদেশ খেলাফত মজলিসের নূরে আলম হামিদী, সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর আবুল হোসেন এবং জাতীয় পার্টির মোহাম্মদ জরিফ হোসেন।

ভোটার তথ্য

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার জেলায় মোট ভোটার সংখ্যা ১৬ লাখ ১৪ হাজার ৯৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ লাখ ২৪ হাজার ৪৫৪ জন, নারী ভোটার ৭ লাখ ৯০ হাজার ৪৭৪ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৮ জন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টা পর্যন্ত জেলার চারটি আসনে মোট ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়