ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২:০৭, ১২ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ২২:১৮, ১২ ফেব্রুয়ারি ২০২১

টিকাদান কার্যক্রমে নিরলসভাবে কাজ করছে মৌলভীবাজার রেড ক্রিসেন্ট

মৌলভীবাজার রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা

মৌলভীবাজার রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা

সারাদেশে চলছে করোনার টিকাদান কর্মসূচি। অক্সফোর্ড-এস্ট্রোজেনেকার তৈরি করোনার টিকা দেশের জনগণকে বিনামূল্যে বিতরণ করছে বাংলাদেশ সরকার। টিকাদান কর্মসূচি সফল করতে স্বাস্থ্যকর্মীদের সাথে সম্মিলিতভাবে কাজ করছেন বাংলাদেশ রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা। তারই ধারাবাহিকতায় মৌলভীবাজার রেড ক্রিসেন্ট ইউনিটের এক ঝাঁক তরুণ স্বেচ্ছাসেবক সেই কাজ করে যাচ্ছে আন্তরিকতার সাথে।

মৌলভীবাজার রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা টিকা কেন্দ্রে নতুন নিবন্ধন, ভ্যাকসিন কার্ড ডাউনলোড, খাতায় লিপিবদ্ধকরণ, মাস্ক পরিধান নিশ্চিতকরণ, দূরত্ব বজায় রাখা, বয়স্ক নাগরিকদের আন্তরিকতার সাথে সেবা প্রদান ও শৃঙ্খলা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।  

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ৮টি বুথে প্রশাসনের ঊর্ধ্বতন র্কমর্কতা-র্কমচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ, সরকারি-বেসরকারি চাকুরীজীবী, ডাক্তার, শিক্ষক, অবসরপ্রাপ্ত সরকারি-বেসরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা, সম্মুখসারীর করোনা যোদ্ধাসহ ৪০ বছর বয়সী সাধারণ জনগণ প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত স্বতর্স্ফূতভাবে করোনার টিকা গ্রহণ করছেন।   

টিকা গ্রহণকারীদের কাছ থেকে জানা যায়, সার্বিক সহযোগিতার পাশাপাশি মানসিক সাহস ও মনোবল জোগাতে সাহায্য করছে যুব স্বেচ্ছাসেবকরা।

রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের কার্যক্রম

 ইউনিট যুব প্রধান কামরুল ইসলাম এর নেতৃত্বে স্বেচ্ছাসেবামূলক মানবিক কাজে সহযোগিতা করছেন সানজিদা সহিদ সুরভী, সোহাগ রানা, ফারুক খান, রুহুল আমিন, জহির হোসেন, সৈয়দ মুহিবুর আলী, ফয়ছল আহমদ টিপু, আশিকুল কবির মুন্না, ফাহিমা আক্তার তাহমিনা, মিজানুর রহমান, মেহেদী হাসান, রুহেল আহমদ, জাবেদ আহমেদ, ফাহমিদা সহিদ সুইটি, সাবরিনা জলিল চৌধুরী রাহা, ফৌজিয়া আক্তার, নওরোজ শাহরিয়ার আবির, ইমরান হোসেন, মো. মুজিবুর রহমান, মৌসুমী আক্তার মৌ, কৃষ্ণ দাশ, আফজাল হোসেন নাইম, ইসরাত আহমেদ চৌধুরী ইমু, মাজেদা আক্তার মুন্নি, ইমন দাশ, রিয়াজ উদ্দিন, ইমন আহমেদ প্রমুখ। 

উল্লেখ্য, মৌলভীবাজারে এখন পর্যন্ত ১১ হাজার ৭২৭ জনকে করোনার টিকা দেয়া হয়েছে। যাদের মধ্যে পুরুষ ৭ হাজার ৬৩৫ জন এবং নারী ৪ হাজার ৯২ জন।   

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়