ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১৩, ২৫ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ১৮:১৫, ২৫ ফেব্রুয়ারি ২০২২

কমলগঞ্জে কাব্যগ্রন্থ ‘স্নিগ্ধ প্রলেপ’ বইয়ের মোড়ক উন্মোচন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মণিপুরী লেখক, কবি ও সংস্কৃতিকর্মী সাজ্জাদুল হক স্বপনের প্রথম কাব্যগ্রন্থ  ‘স্নিগ্ধ প্রলেপ’ এর মোড়ক উন্মোচন হয়। 

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় আদমপুর বাজারস্থ মৌলানা আব্দুস সুবহান ইসলামী গণ-পাঠাগারে এ উন্মোচন অনুষ্ঠান হয়।

মো. নুরুল হকের সভাপতিত্বে ও শিক্ষক হুমায়ুন রেজা সোহেলের সঞ্চারনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কাইয়ুম উদ্দিন এবং স্বাগত বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আব্দুল হেকিম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যক্ষ মো. নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কবি বীরেশ্বর সিংহ, পিএমপি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শ্যামাকান্ত সিংহ, লেখক হাজী আব্দুস সামাদ, কবি খৈরম ইন্দ্রজিত, কবি সনাতন হামোম, শিক্ষক সুশীল কুমার সিংহ, সাংবাদিক নির্মল এস পলাশ প্রমুখ। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কবি সাজ্জাদুল হক স্বপন মনের আনন্দে ছাত্র জীবন থেকেই মনের আনন্দে গদ্য সাহিত্য, কবিতা লিখতে শুরু করেন।

আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডিপি 

 

আইনিউজ ভিডিও

ভাইরাল অজগর সাপটি ছেড়ে দেওয়া হয়েছে লাউয়াছড়া বনে

১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন

মাথায় ৭৩৫টি ডিম নিয়ে বিশ্বরেকর্ড

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়