নিজস্ব প্রতিবেদক, সিলেট
শনিবার সিলেটে গণটিকায় দেওয়া হবে জনসন এন্ড জনসন, এক ডোজই যথেষ্ট
ফাইল ছবি
সকল নাগরিকদের টিকাগ্রহণ নিশ্চিত করতে আবারও গণটিকা প্রদানের উদ্যোগ নিয়েছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। আগামীকাল শনিবার (২৬ ফেব্রুয়ারি) সিলেট সিটি কর্পোরেশন এলাকার প্রতিটি ওয়ার্ডের প্রতিটি কেন্দ্রে জনসন এন্ড জনসন-এর টিকা দেয়া হবে। আর এই টিকার দুই ডোজ নিতে হবে না, ‘জনসন এন্ড জনসন’- কোভিড টিকা এক ডোজই যথাযথ সুরক্ষা প্রদান করে।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) যেসব নাগরিকরা এখনও টিকাগ্রহণ করেননি, তাঁদের যথাযথ নিয়ম মেনে টিকা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
সিসিক জানায়, যাদের বয়স ১৮ বছর বা তার বেশি সেসব নাগরিকগণ জাতীয় পরিচয়পত্র কিংবা জন্ম নিবন্ধন পত্র নিয়ে কেন্দ্রে এসে টিকা গ্রহণ করবেন। যাদের এর কোনটিই নেই তারাও টিকা কেন্দ্রে এসে টিকা গ্রহণ করতে পারবে।
যারা ইতিমধ্যে সুরক্ষা এপসে (www.surokkha.gov bd) রেজিষ্ট্রেশন করেছেন কিন্তু কোভিড-১৯ টিকা গ্রহন করেননি তারাও এই গণটিকা ক্যাম্পেইনে টিকা কেন্দ্রে এসে ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন। তারা টিকা গ্রহণের তথ্য সুরক্ষা এপসে হালনাগা করাতে পারবেন নগর ভবনে স্থাপিত তথ্যকেন্দ্রের মাধ্যমে।
যারা রেজিষ্ট্রেশন ব্যাতিত গণটিকা ক্যাম্পেইনে টিকা গ্রহণ করবেন তাদেরকে কেন্দ্র থেকে একটি সরকারি টিকা কার্ড প্রদান করা হবে।
এই ক্যাম্পেইনে সিলেট সিটি কর্পোরেশনের সকল ওয়ার্ডে ৯৬টি কেন্দ্রে সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত গণটিকা কার্যক্রম বিরামহীনভাবে চলবে।
আইনিউজ/এসডি
আইনিউজ ভিডিও
১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন
মাথায় ৭৩৫টি ডিম নিয়ে বিশ্বরেকর্ড
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























