Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০৪ এপ্রিল ২০২৬,   চৈত্র ২০ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৫৯, ১৯ জুন ২০২২

সিলেটে কমেছে বৃষ্টিপাত

শনিবার সন্ধ্যা থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত সিলেটে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মাত্র ৬৬ মিলিমিটার। যেটা রোববার সকালেও ছিল ৩০৪ মিলিমিটার। অর্থাৎ সকালের পূর্বাভাস তুলনায় সন্ধ্যা ৬টায় সিলেটে বৃষ্টিপাত কমেছে ২৩৮ মিলিমিটার। রোববার সন্ধ্যার পূর্বাভাস অনুযায়ী, চট্টগ্রামের সর্বোচ্চ ১৪৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

রোববার (১৯ জুন) রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের সই করা আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

পূর্বাভাসে জানানো হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে প্রবল বিজলিসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, উত্তর বঙ্গোপসাগরে ওপর দিয়ে সক্রিয় মৌসুমি বায়ু মাঝারি অবস্থায় রয়েছে। আজকে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ/দক্ষিণপশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার হতে পারে। যা অস্থায়ীভাবে দমকায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বৃদ্ধি পেতে পারে। রোববার সন্ধ্যায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮১ শতাংশ।

পূর্বাভাসে আরও জানানো হয়, আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্যানুযায়ী, মংলা পর্যবেক্ষণাগার থেকে সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা সীতাকুণ্ডে ২২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া, আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। আগামী ৫ দিনে বৃষ্টিপাতের প্রবণতা সামান্য কমতে পারে।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও

নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটছেন সিলেটবাসী 

মৌলভীবাজারে বন্যা, জলমগ্ন টিবি হাসপাতাল রোড

 ঘরে থৈ-থৈ পানি, নেই খাবার পানি, বিদ্যুৎ নেই, নেটওয়ার্ক নেই 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়