Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৩ এপ্রিল ২০২৬,   চৈত্র ২০ ১৪৩২

প্রকাশিত: ১৫:২৫, ৭ জুলাই ২০২২
আপডেট: ১৫:৩৫, ৭ জুলাই ২০২২

বন্যার্তদের পাশে এক্স রোটার‍্যাক্টরস্ গ্রুপ অব মৌলভীবাজার

বানের পানিতে সিলেট-সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় মতো ভেসেছে মৌলভীবাজার জেলারও বিভিন্ন এলাকা। ভয়াবহ বন্যায় সর্বস্ব হারানো বন্যাকবলিত এলাকায় অসহায় মানুষদের পাশে দাঁড়াতে এবং ঈদের আনন্দ ভাগাভাগি করতে নগদ অর্থ দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে এক্স রোটার‍্যাক্টরস্ গ্রুপ অব মৌলভীবাজার।

বুধবার (৬ জুন) মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে ঘরে ঘরে আর্থিক সহায়তা পৌঁছে দেয়া হয়।

এক্স রোটার‍্যাক্ট অপুর সহায়াতায় এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত ও কান্দিগাঁও উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্র সহ ৫০টি পরিবারকে ৫০ হাজার টাকা নগদ টাকা দেওয়া হয়েছে ।

কান্দিগাঁও উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রের হাসনা বানু বলেন, আমরা ১৫ দিন দের আশ্রয় কেন্দ্রেই আছি বাড়িতে এখনও পানি। সামনে ঈদ এই টাকা আমাদের ঈদের আনন্দ বাড়িয়ে দিয়েছে ।

প্রোগ্রাম চেয়ারম্যান সৈয়দ ইতহাফুর রহমান ফারাবি ও এক্স রোটার‍্যাক্টরস্ গ্রুপ অব মৌলভীবাজার সভাপতি সৈয়দ বদরুল হক টিটু, সাধারণ সম্পাদক সায়েমুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, উপদেষ্টা সাহদাৎ হোসেন, এনামুল হক তুসার, সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম, কো-চেয়ারম্যান জাহানগীর হোসেন, কো-চেয়ারম্যান সুমন আহমদ, সদস্য সৌমিত্র দেব প্রমূখ।

এক্স রোটার‍্যাক্টরস্ গ্রুপ অব মৌলভীবাজার সভাপতি সৈয়দ বদরুল হক টিটু বলেন, এ এলাকায় এখনও পানিবন্দি মানুষ। আমরা নিজে ঘরে ঘরে আর্থিক সহায়তা পৌচ্ছে দিয়েছি। নগদ অর্থ এই জন্য দিয়েছি সামনে ঈদ। এ ঈদে যেন কিছুটা আনন্দ উপভোগ করতে পারেন। তাদের ঈদের এ আনন্দে আমাদের ছোট উপহার। ধন্যবাদ জানাই আমাদের সংগঠনের প্রবাসী বন্ধুদের যাদের জন্য আমারা এটা করতে পেরেছি।

আইনিউজ/এইচএ

আইনিউজ ইউটিউব চ্যানেলে ‍দেখুন আকর্ষণীয় সব ভিডিও

কোরবানির হাঁট কাঁপাতে রাজা বাবু - দাম ১৮ লাখ টাকা

কোরবানির গরু সরাসরি ওজনে বিক্রি করবেন বিক্রেতা

কোরবানির হাট কাঁপাতে আসছে ৮০০ কেজির টাইগার | Eid Al Adha 2022 | Cow Market | Moulvibazar || Eye News

মৌলভীবাজারে কেমন চলছে রেলওয়ে সেবা, মিলছে কী টিকেট?

লাউয়াছড়ার ভেতর দিয়ে ট্রেন, যেভাবে উপভোগ করে পর্যটকরা

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়