Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৩ এপ্রিল ২০২৬,   চৈত্র ২০ ১৪৩২

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৮, ৭ জুলাই ২০২২

কমলগঞ্জে নারীর ক্ষমতায়ন ও এডভোকেসি বিষয়ক ৩ দিনের প্রশিক্ষণ সমাপ্ত

মৌলভীবাজারের কমলগঞ্জে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের জন্য মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়ন ও এডভোকেসি বিষয়ক ৩ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে।

বৃহস্পতিবার (৭ জুলাই) ওয়েভ ফাউন্ডেশন এর কমলগঞ্জ এডভোকেসি নেটওয়ার্ক কমিটির আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

কমলগঞ্জ এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সভাপতি জিডিশন সুচিয়াং এর সভাপতিত্বে ওয়েভ ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয়কারী শাহজাহান মিয়ার পরিচালনায় প্রশিক্ষণের সমাপনী দিনে আলোচনায় অংশ নেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম তালুকদার, লেখক-গবেষক আহমদ সিরাজ, নাগরিক উদ্যোগের সিলেট বিভাগীয় সমন্বয়কারী মোহন রবিদাস।

এর আগে মঙ্গলবার (৫ জুলাই) সকালে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন। ৩ দিনব্যাপী প্রশিক্ষণে আলোচনায় অংশ নেন উপজেলা সমাজসেবাসেবা কর্মকর্তা সোয়েব হোসেন চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা তালুকদার, উপজেলা সমবায় কর্মকর্তা আশুতাষ দাস, প্রতিদিন প্রজেক্টরের মাধ্যমে ওয়েভ ফাউন্ডেশনের প্রকল্প সম্পর্কে ধারনা প্রদান করেন বিভাগীয় সহকারী সমন্বয়কারী সাইফুর রহমান চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন জনগোষ্ঠীর নেতৃবৃন্দ। প্রশিক্ষণে মোট ২৫ জন সদস্য অংশগ্রহণ করেন। সবশেষে প্রশিক্ষণার্থীর মাঝে ব্যাগ ও সম্মানী প্রদান করা হয়।

আইনিউজ/এইচএ

আইনিউজ ইউটিউব চ্যানেলে ‍দেখুন আকর্ষণীয় সব ভিডিও

কোরবানির হাঁট কাঁপাতে রাজা বাবু - দাম ১৮ লাখ টাকা

কোরবানির গরু সরাসরি ওজনে বিক্রি করবেন বিক্রেতা

কোরবানির হাট কাঁপাতে আসছে ৮০০ কেজির টাইগার | Eid Al Adha 2022 | Cow Market | Moulvibazar || Eye News

মৌলভীবাজারে কেমন চলছে রেলওয়ে সেবা, মিলছে কী টিকেট?

লাউয়াছড়ার ভেতর দিয়ে ট্রেন, যেভাবে উপভোগ করে পর্যটকরা

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়