নিজস্ব প্রতিবেদক, কমলগঞ্জ
কমলগঞ্জে ডিবির অভিযানে ১১২ পিস ইয়াবাস আটক ১
ডিবি হাতে আটক শামীম মিয়া। ছবি- RMB
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। ১১২ পিস ইয়াবাসহ আটক ওই ব্যক্তির নাম শামীম মিয়া (৪৫)।
রোববার (৩ সেপ্টেম্বর) কমলগঞ্জ থানার গোলের হাওর এলাকা থেকে তাকে আটক করে ডিবি।
ডিবি সূত্র জানায়, রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই ইফতেখার ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল উপজেলার ৯ নং ইসলামপুর ইউনিয়নে রউত্তর গোলের হাওর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এসময় আটককৃত শামীম মিয়ার শরীর তল্লাশী করে ১১২ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট পায় ডিবি। শামীম মিয়া কমলগঞ্জের একই ইউনিয়নের দক্ষিণ গোলের হাওর গ্রামের হায়দর মিয়ার ছেলে বলে জানিয়েছে ডিবি।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম জানান, শামীম মিয়া দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে কমলগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























