জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি
জুড়ীতে হাতির আক্রমণে মাহুতের মৃ ত্যু
ফাইল ছবি
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় একটি হাতিকে নিয়ন্ত্রণে আনতে গিয়ে হাতির আক্রমনে এক মাহুতের মৃ ত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। হাতিটি বেপরোয়া হয়ে ওঠেছিলো।
জানা গেছে, কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতিকুর রহমানের কয়েকটি হাতি রয়েছে। গত কয়েকদিন আগে দলের একটি হাতি বেপরোয়া আচরন শুরু করলে আতিকুর রহমান আরেকজন মাহুত আনেন। সোমবার বিকেল ৫টার দিকে জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের বাঁশমহালের ভেতরে হাতিগুলোর মধ্যে একটি হাতি উন্মাদের মত বেপরোয়া আচরন শুরু করলে মাহুত তাকে শান্ত করতে গেলে হাতির আক্রমণে গোলাম মোস্তফা নামের (৪৫) একজন মাহুত নি হ ত হয়েছেন।
ঘটনার ব্যাপারে সাগরনাল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য প্রদীপ যাদব বলেন, ‘এক সপ্তাহ ধরে এই উন্মাদ হাতিটি পাহাড়ের ভেতর থেকে লোকালয়ে এসে অনেক কৃষকের ফসলাদি নষ্ট করেছে। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জেনে হাতির মালিককে অবগত করি।’
হাতির মালিক ও কুলাউড়ার কর্মধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ রহমান আতিক বলেন, ‘মাহুত গোলাম মোস্তফা দীর্ঘ ৮-১০ বছর থেকে আমার মালিকানাধীন হাতির মাহুত (পরিচালক) হিসেবে কাজ করছেন। সোমবার তিনিসহ ছয়জন মাহুত হাতি আনতে গিয়ে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় হাতির আক্রমণে মাহুত মারা যান। নিহত ব্যক্তির পরিবারকে মানবিক দৃষ্টিকোণ থেকে আর্থিক সহযোগিতা করা হবে।
জুড়ী থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ সুরতহাল করে বর্তমানে থানায় রাখা হয়েছে, পোস্ট মর্ডেমের জন্য মৌলভীবাজার পাঠানো হবে।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























