Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৫ মার্চ ২০২৬,   ফাল্গুন ২১ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০০, ৬ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ১৯:২৭, ৬ সেপ্টেম্বর ২০২৩

তীব্র গরমে অতিষ্ঠ সিলেটের জনজীবন

গোটা সিলেটের জনজীবন তাপদাহে অতিষ্ঠ হয়ে পড়েছেন। তাপদাহে সিলেটের পরিবেশ হয়ে ওঠেছে অসহনীয়। এ অবস্থায় দীর্ঘ লোডশেডিং পরিস্থিতিকে আরো গুরুতর করে তুলেছে। একদিকে তাপদাহ অপরদিকে লোডশেডিং পরিস্থিতি অফিস ব্যবসা প্রতিষ্টানে কাজ করতে ব্যাঘাত ঘটছে। বাসা বাড়িতে অসুস্থ হয়ে পড়ছেন বয়োবৃদ্ধ লোকজন ও শিশুরা।

সিলেট আবহাওয়া অফিসের সহকারি আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন বলেছেন, সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২-৩ দিন এটা অব্যাহত থাকতে পারে। তবে এখনও সিলেটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হলে সিলেট নগরসহ পার্শ্ববর্তী অঞ্চলে তাপমাত্রা কমে আসবে।

আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন বলেন, গতকাল মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) সিলেটের তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ৩৬-৩৮ সেলসিয়াস মৃদু তাপপ্রবাহ আগামী ৭২ ঘন্টা থাকবে এবং হালকা বৃষ্টি হতে পারে বলে আবহাওয়ার পূবাভাসে বলা হয়েছে।

আইনিউজ/ইউএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়