Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৫ মার্চ ২০২৬,   ফাল্গুন ২১ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২:১৩, ৬ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ২৩:২৪, ৬ সেপ্টেম্বর ২০২৩

এবাদুর রহমান চৌধুরীর নামাজে-জানাযার সময়

সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর নামাজে-জানাযা বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টায় মৌলভীবাজার জেলা জামে মসজিদ (সাবেক কোর্ট মসজিদ) প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। প্রয়াতের জামাতা জেলা পরিষদ সদস্য হাসান আহমদ জাবেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

হাসান আহমদ জাবেদ জানান, এবাদুর রহমান চৌধুরী প্রথম জানাজা আজ বুধবার (৬ সেপ্টেম্বর) বাদ মাগরিব রাজধানী ঢাকায় লালমাটিয়ার সি-ব্লকের জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় জানাযা সকাল ৮টায় জেলা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। তৃতীয় জানাযা বেলা ১১টায় জন্মস্থান বড়লেখা উপজেলা সদরে অবস্থিত পাথারিয়া-ছোটলেখা উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

জানাজায় শরীক হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে তিনি সকল মুসলমানকে দাওয়াত দিয়েছেন।

সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরী (৭৮) আজ বুধবার (৬ আগস্ট) বেলা তিনটার দিকে রাজধানীর ইবনেসনিা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এবাদুর রহমান চৌধুরীর বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার গাঙকুল গ্রামে। তিনি স্ত্রী ও চার মেয়ে রেখে গেছেন। তিনি মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক প্রতিমন্ত্রী।

তিনি মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। ২০০১ সালে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে তিনি ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এবাদুর রহমান চৌধুরী একসময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে জাতীয় পার্টি ও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন।

আইনিউজ/ইউএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়