Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৫ মার্চ ২০২৬,   ফাল্গুন ২১ ১৪৩২

রুপম আচার্য্য 

প্রকাশিত: ১৩:১২, ৭ সেপ্টেম্বর ২০২৩

শ্রীমঙ্গলে সুফলভোগীদের মাঝে মুরগির ঘর, গরু, ছাগল ও হাঁস বিতরণ

সুবিধাভোগীর হাতে অনুদানের গরু তুলে দিচ্ছেন সংসদ সদস্য ড. মো: আব্দুস শহীদ। ছবি- আই নিউজ

সুবিধাভোগীর হাতে অনুদানের গরু তুলে দিচ্ছেন সংসদ সদস্য ড. মো: আব্দুস শহীদ। ছবি- আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামজিক ও জীবন মান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প এবং হাওর অঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় অনুদান হিসাবে গরু এবং গরুর ঘর নির্মাণ সামগ্রী, হাঁস, মুরগির ঘর ও ছাগল বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে সাগরদিঘী রোডে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কৰ্ণ চন্দ্র মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার- ৪ আসনের সংসদ সদস্য ড. মো: আব্দুস শহীদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুস ছামাদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম প্রমূখ।

উল্লেখ্য, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুফলভোগীদের মাঝে ৬৯ টি ষাঁড় বিতরণ, গরুর ঘর নির্মাণের জন্য ৬৯ জনের প্রত্যেককে ৪টি আরসিসি পিলার, ৫টি টিন ও ১৬০টি ইট প্রদান করা হয়। ২০ টা করে ৩৪৫ জনকে হাঁস এবং ২০ টা করে ৩৪৫ জনকে মুরগী দেওয়া হয়। ৬৯০ টি হাঁস-মুরগীর ঘর বিতরণ করা হয়। পাশাপাশি ২০০টি ছাগল বিতরণ করা হয়।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়