Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৯ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৪, ১০ সেপ্টেম্বর ২০২৩

মৌলভীবাজারে এক সপ্তাহে ৪১ কেজি গাঁজা ও ৮০৭ পিস ইয়াবা উদ্ধার 

মৌলভীবাজার জেলা পুলিশের গত এক সপ্তাহের মাদকবিরোধী অভিযানে মোট ৪১ কেজি ২৫০ গ্রাম গাঁজা ও ৮০৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ৮ বোতল ফেনসিডিল উদ্ধার এবং এসব ঘটনায় জড়িত ৮ মাদক ব্যবসায়ীকেও গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (১০ সেপ্টেম্বর) জেলা পুলিশের এক মিডিয়া সেলের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ দিনে বিভিন্ন থানার অভিযানে ৪ জন সাজাপ্রাপ্ত আসামিসহ মোট ৪৫ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া আরও ৬৯টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়েছে।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় জানান, মৌলভীবাজার জেলাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশ বদ্ধপরিকর। মাদক, জুয়াসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়