Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১১:৪৭, ১৬ সেপ্টেম্বর ২০২৩

রাজনগরে ৩ হাজার কেজি ভারতীয় চিনিসহ ১ জন আটক  

বস্তাভর্তি ভারতীয় চিনি। ফাইল ছবি

বস্তাভর্তি ভারতীয় চিনি। ফাইল ছবি

মৌলভীবাজারের রাজনগরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ৩ হাজার কেজি অবৈধ ভারতীয় চিনিসহ একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম সাকিল আলম (৪০)।শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মুন্সিবাজার এলাকায় অভিযান চালিয়ে এই চিনি জব্দ করা হয়। 

ডিবি সূত্র জানায়, গোপন খবর পেয়ে শুক্রবার দুপুরে এসআই আজিজুর রহমান নাঈমসহ পুলিশের একটি দল মুন্সীবাজার ইউনিয়নের গরুর বাজারের পাশে সাকিল আলমের গোডাউনে অভিযান পরিচালনা করে। এসময় সেখান থেকে ৫০ কেজি ওজনের ভারতীয় কোম্পানির লোগো মারা ২০টি খালি বস্তাসহ মোট ৬০ বস্তা অবৈধ ভারতীয় চিনি পাওয়া যায়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লক্ষ টাকা বলে জানিয়েছে ডিবি। 

আটককৃত সাকিলের কাছে চিনি আমদানির কোন বৈধ কাগজপত্র পায়নি ডিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চিনিগুলো ভারতীয় সীমান্ত থেকে অবৈধভাবে আমদানি করা হয়েছে বলে স্বীকার করেছেন সাকিল। আটক সাকিল আলম মুন্সীবাজার ইউনিয়নের বালিগাঁও গ্রামের মৃত কাপ্তান মিয়ার ছেলে। 

চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য বাংলাদেশ আমদানি করার অপরাধে  ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(বি) ধারায় রাজনগর থানায় একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছে রাজনগর থানা পুলিশ।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়