Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৫ মার্চ ২০২৬,   ফাল্গুন ২১ ১৪৩২

মো. কাওছার ইকবাল, শ্রীমঙ্গল

প্রকাশিত: ১৯:৪৮, ১৬ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ১৯:৪৯, ১৬ সেপ্টেম্বর ২০২৩

গোলগাঁও প্রবাসী ফোরামের আয়োজন

৪১তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম শ্রীমঙ্গলের জাবেদ, এলাকাবাসীর সংবর্ধনা

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মো. আব্দুল মুহিত জাবেদ ৪১তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন করেছেন। তাঁর এই সাফল্য এবং অর্জনের জন্য এলাকায় সংবর্ধিত করা হয়েছে তাঁকে। শ্রীমঙ্গল উপজেলার 'গোলগাঁও প্রবাসী ফোরাম' এর উদ্যোগে এই সংবর্ধনা দেয়া হয়। 

শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে শ্রীমঙ্গল গোলগাঁও গ্রামের গোলগাঁও জামে মসজিদ সংলগ্ন মাঠে গোলগাঁও প্রবাসী ফোরাম এর উদ্যোগে গ্রামবাসীদের নিয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

গ্রামের মুরব্বী আব্দুল মান্নানের সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন মাওলানা মুহিবুর রহমান আল মাদানী, ডা. আব্দুল আজিজ, মকসুদ আলী, ডা. মামুনুর রশিদ ও সাংবাদিক বিকুল চক্রবর্তী। 

পরে এলাকায় গোলগাঁও প্রবাসী ফোরামের অফিস উদ্বোধন করা হয়।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়