ঢাকা, শনিবার   ০৯ মে ২০২৬,   বৈশাখ ২৬ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৩

মৌসুমি বায়ুর প্রভাব, মৌলভীবাজারে ভারী বৃষ্টিপাত

ফাইল ছবি

ফাইল ছবি

মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় আজ দুপুর থেকে ভারী বৃষ্টিপাত এবং কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে। 

শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা শুরুর দিকে আবহাওয়া রৌদ্রজ্জ্বল থাকলেও দুপুরের পর থেকে আকাশ কালো করে বৃষ্টি শুরু হয়। বেলা দেড়টা থেকে আড়াইটা-তিনটা পর্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে সদর উপজেলায়। 

অল্প সময়ের এ বৃষ্টিতে শহরের কিছু সড়কে পানি উঠতেও দেখা গেছে। শহরের আলী আমজাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে বৃষ্টি পানি ও ড্রেনের পানি উপচে সড়ক বদ্ধ হয়ে থাকে বেশকিছু সময়। এসময় রশি বেঁধে প্রতিবন্ধক সৃষ্টি করে কিছুসময় যাতায়াত বন্ধ রাখা হয়। 

এদিকে সিলেটসহ দেশের ১৮ জেলায় ৬০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টিসহ ঝড় বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তরও। পূর্বাভাসে বলা হয়েছে- সিলেট, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। 

বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া লঘুচাপ এবং মৌসুমি বায়ু প্রভাব বিস্তার করায় তিন দিন সারাদেশে কমবেশি বৃষ্টিপাত হবে বলে গত বুধবার জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। এরপর বৃহস্পতিবার সকাল থেকেই সিলেট বিভাগসহ অন্যান্য বিভাগে কমবেশি বৃষ্টি হয়। 

আবহাওয়া অধিদপ্তর বলছে, সেপ্টেম্বর মাসের বাকি দিনগুলোতেও সারাদেশে কম-বেশি বৃষ্টি থাকবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ