মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ আটক ২
ছবি- আই নিউজ
মৌলভীবাজার সদরের শেরপুরে বিশেষ অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি)।
আজ শনিবার দিবাগত ২৪ সেপ্টেম্বর রাতে শেরপুর বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
গোপনে খবর পেয়ে এসআই আজিজুর রহমান নাইমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর বাজারের প্রদীপ বাবুর ওয়ার্কশপের সামনে অভিযান পরিচালনা করে। অভিযানে দুই জনকে আটক করেন।
আটককৃতরা হলেন- বিপ্লব রায় সাগর (৩২) এবং গোবিন্দ নমসূত্র (৩০)। আটকের পর বিপ্লবের দেহ তল্লাশী করে তার প্যান্টের পকেটের ভেতরে নীল রঙের পলিথিনে মোড়ানো অবস্থায় ১২০ পিস খয়েরী রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আর গোবিন্দ নমসূত্রকে তল্লাশি করে তার লুঙ্গির কোছা থেকে ৮০ পিস খয়েরী রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটক হওয়া বিপ্লব রায় সাগর শ্রীমঙ্গল উপজেলার বনবীর ইউনিয়নের পাত্রিকুল গ্রামের মৃত বিজয় রায়ের ছেলে। অপর আসামী গোবিন্দ নমসূত্র (৩০) হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের পাহাড়পুর গ্রামের বিষ্ণু নমসূত্রের ছেলে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মো. আশরাফুল ইসলাম আই নিউজকে জানান, এ ঘটনায় আটককৃত দুই জনের বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণী ৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























