ঢাকা, বৃহস্পতিবার   ০৭ মে ২০২৬,   বৈশাখ ২৪ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৩:০২, ২৬ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ১৬:১০, ২৬ সেপ্টেম্বর ২০২৩

মৌলভীবাজারে নৌকাবাইচ, প্রথম পুরষ্কার মোটরসাইকেল 

ফাউল ছবি

ফাউল ছবি

মৌলভীবাজার সদরে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামীকাল বুধবার অনুষ্ঠিত হতে চলেছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা-২০২৩। মৌলভীবাজার পৌরসভা আয়োজিত এ নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রথম পুরষ্কার হিসেবে একটি মোটরসাইকেল দেয়া হবে বলে জানা গেছে। 

বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় মনু নদীর চাঁদনীঘাট ব্রীজ এলাকা থেকে শুরু হবে নৌকাবাইচ প্রতিযোগিতা। ব্রীজের নিচ থেকে শুরু হয়ে শেষ হবে গিয়ে বড়হাট বলিয়ারভাগ খেয়াঘাট এলাকায়। 

পৌর মেয়র মো. ফজলুর রহমান নৌকাবাইচের বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা গেছে, মৌলভীবাজারে নৌকাবাইচ প্রতিযোগিতার প্রথম পুরষ্কার মোটরসাইকেলটির দাতা যুক্তরাজ্য আওয়ামী লীগের সোয়ানসী শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহমান মনা। দ্বিতীয় পুরষ্কার থাকবে একটি রেফ্রিজারেটর/ফ্রিজ। দ্বিতীয় পুরস্কারের দাতা মালিকপুর এগ্রো ফার্মের সত্ত্বাধিকারী মো. সোয়াদ। তৃতীয় পুরষ্কার হিসেবে থাকছে একটি রঙ্গিন টেলিভিশন। তৃতীয় পুরষ্কারের দাতা যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান। 

এর আগে ২০১৬ সালে জেলা প্রশাসনের আয়োজনে সর্বশেষ নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। দীর্ঘদিন পরে আবারও নৌকাবাইচের খবর শুনে এরিমধ্যে শুরু হয়েছে জোর গুঞ্জন। অনেকেই এবছর পৌরসভার উদ্যোগে নৌকা বাইচের আয়োজন করায় পৌর মেয়রের প্রতি ধন্যবাদ জানিয়েছেন। 

মৌলভীবাজারে প্রতি নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করতে নদীর দুই পাড়ে হাজার হাজার দর্শকের ভিড় জমে। এবছর মনু নদীর শান্তিবাগ পাড়ের অংশে ওয়াকওয়ে নির্মাণ করায় দর্শকদের নৌকাবাইচ দেখতে সুবিধা হবে বলে মনে করছেন অনেকেই। 

মৌলভীবাজারে নৌকাবাইচ প্রতিযোগিতাঁর বিভিন্ন আসনে অংশ নেয়া উল্লেখযোগ্য নৌকাগুলোর মধ্যে রয়েছে অন্তেহরির অজ্ঞান ঠাকুরের নৌকা, নৌকা উলুয়াইলের বড় বড়গাঁও গ্রামের কাবুল মিয়ার নৌকা, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইরেরচক (জল প্রবণ) নৌকা ইত্যাদি।

আই নিউজ/এইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ