কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ১৯:২৯, ২৭ সেপ্টেম্বর ২০২৩
কমলগঞ্জে ধলাই সেতুতে ধ্বসে মৌলভীবাজারের সঙ্গে সরাসরি যান চলাচল বন্ধ
অতিরিক্ত দেবে যাওয়ায় সেতু দিয়ে বর্তমানে যান চলাচল বন্ধ আছে। ছবি- সংগৃহীত
মৌলভীবাজার-শমশেরনগর-চাতলাপুর চেকপোস্ট সড়কের ১০ কিলোমিটারে অবস্থিত কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট এলাকায় ধলাই নদীর উপর ক্ষতিগ্রস্ত সেতুটির মধ্যবর্তী পিলার আকস্মিকভাবে দেবে যাওয়ায় বিঘ্ন ঘটছে যোগাযোগ ক্ষেত্রে। কমলগঞ্জ-মৌলভীবাজারে সরাসরি যাতায়াত করতে পারছেন যাত্রীরা। যেতে হচ্ছে অনেকপথ ঘুরে।
গত মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে মৌলভীবাজার-শমশেরনগর-চাতলাপুর চেকপোস্ট সড়কে সরাসরি যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। মঙ্গলবার সন্ধ্যায় সওজ মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দিন স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সংশ্লিষ্ট সবাইকে বিকল্প সড়ক হিসেবে মুন্সীজাবাজার-মৃর্ত্তিাঙ্গা চা বাগান-ভৈরববাজার সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। যান চলাচল নিষিদ্ধ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তির অনুলিপি বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।
চৈত্রঘাট এলাকায় ক্ষতিগ্রস্ত ধলাই সেতুর মধ্যবর্তী পিলার দেবে যাওয়ার ঘটনায় প্রতিনিয়ত ড্রেজার মেশিন দিয়ে সেতুর কাছ থেকে নদীর বালু উত্তোলন করাকে দায়ী করছেন স্থানীয়রা। এ সেতু দিয়ে যান চলাচল বন্ধ করায় ভোগান্তিতে পড়েছেন কমলগঞ্জ, কুলাউড়া ও রাজনগর উপজেলার বাসিন্দাসহ কয়েক হাজার মানুষ।
কমলগঞ্জ থেকে জেলা সদর মৌলভীবাজার যাতায়াতের এটিই সরাসরি সড়ক। সরাসরি যোগাযোগ বন্ধ হওয়ায় অফিসগামী লোকজন, শিক্ষার্থী, আইনজীবী, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষকে বিকল্প পথে বেশ কয়েক কিলোমিটার ঘুরে কালেঙ্গা হয়ে মৌলভীবাজার যেতে হচ্ছে। এতে অতিরিক্ত সময় ও ভাড়া গুনতে হচ্ছে।
-
মৌলভীবাজারে জমজমাট নৌকাবাইচ, হাজারো মানুষের ঢল
-
মৌলভীবাজারে নৌকাবাইচে চ্যাম্পিয়ন হলো শাহ মোস্তফার তরী
উল্লেখ্য, প্রায় আট মাস আগে মৌলভীবাজার-শমশেরনগর-চাতলাপুর চেকপোস্ট সড়কের চৈত্রঘাট এলাকায় ধলাই সেতু এলাকায় প্রতিরক্ষা বাঁধ দেবে সঙ্গে সঙ্গে পাকা আরসিসি খুঁটি দেবে যায়। এরপর সওজ পরপর দুইবার এ পথে যানবাহন বন্ধ রেখে ক্ষতিগ্রস্ত এলাকায় একটি বেইলি সেতু স্থাপন করা হয়েছিল। অতিরিক্ত যানবাহন চলাচলে ও সেতুর খুব কন থেকে বালু উত্তোলন করায় এখন আবার সেতুর খুঁঁটি দেবে গেছে।
সওজ মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দিন বলেন, সেতুটি অনেক পুরাতন। এর আগে হঠাৎ করে মাটি ধসে যাওয়ার কারণে সেতুর অ্যাপ্রোচ মেরামত করা হয়। গত মঙ্গলবার হঠাৎ সেতুটির মধ্যবর্তী পিলার আকস্মিকভাবে দেবে যায়। তাই জরুরি ভিত্তিতে এ সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ রেখে সংস্কার কাজের উদ্যোগ নেয়া হয়েছে। তাই আপাতত সকল প্রকার যানবাহনকে বিকল্প পথে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























