Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৮ ১৪৩২

পলি রানী দেবনাথ, মৌলভীবাজার

প্রকাশিত: ১৬:০৫, ৩০ সেপ্টেম্বর ২০২৩

মৌলভীবাজারে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে কন্যা দিবসে আলোচনা সভা।

জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে কন্যা দিবসে আলোচনা সভা।

“বিনিয়েগে অগ্রাধিকার, কন্যাশিশুর অধিকার” এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজার জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে। 

আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষনার্থী সাগরিকা দাশের উপস্থাপনায় সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। বক্তব্যে তিনি বলেন, মেয়েদের লেখা-পড়ার পাশাপাশি কর্মমূখী শিক্ষার দিকে মনোযোগ দিতে হবে। এসময় বাল্য বিয়ের কুফল সম্পর্কে উপস্থিত সবাইকে অবগত করেন জেলা প্রশাসক। 

আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, জেলা মহিলা অধিদপ্তরের প্রশিক্ষনার্থী ও অভিভাবকবৃন্দ।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়