পলি রানী দেবনাথ, মৌলভীবাজার
মৌলভীবাজারে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
আন্তর্জাতিক প্রবীণ দিবসে জেলা প্রশাসন সমাজসেবা কার্যালয়ের বর্ণাঢ্য র্যালী। ছবি- আই নিউজ
“সর্বজনীন মানবাধিকার ঘোষণায় প্রবীণদের জন্যে প্রদত্ত প্রতিশ্রুতি পূরণে প্রজন্মের ভূমিকা” এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হচ্ছে।
আজ রোববার (১ অক্টোবর) মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ৩৩তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র্যালীতে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান,জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা চন্দন কুমার পাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন দেবনাথ প্রমূখ।
এসময় মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম বলেন, প্রবীণ নাগরিকদের প্রতি সংবেদন ও শ্রদ্ধাশীল হতে হবে। যাদের শ্রম,মেধা, অভিজ্ঞতা দেশ গড়ার ক্ষেত্রে অবদান রেখেছে, তাদের প্রতি দায়িত্ব পালন আজ সবার নৈতিক দায়িত্ব।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























