Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৮ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩১, ৫ অক্টোবর ২০২৩

মৌলভীবাজারে পণ্য বিক্রিতে অনিয়ম করায় ভোক্তার জরিমানা 

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় দোকানে খাদ্যপণ্য বিক্রিতে অনিয়মের দায়ে একাধিক দোকানকে জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। অভিযানে তিনটি দোকানকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাজনগর উপজেলার খেয়াঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলামের নেতৃত্বে রাজনগর থানার পুলিশ ফোর্সে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার খেয়াঘাট বাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, আইসক্রীম ও মিষ্টি উৎপাদনকারী প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানে প্যাকেটজাত পণ্যের গাঁয়ে উৎপাদন, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও মূল্য লেখা না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করা, মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতা সাধারণকে প্রতারণা করা, নিষিদ্ধ ষোষিত পণ্য খাদ্য পণ্যের সাথে মিশ্রণ করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে খেয়াঘাট বাজারে অবস্থিত শাহজাহান সুপার আইসক্রীমকে ৮ হাজার টাকা, স্বাগত মিষ্টিঘরকে ৭ হাজার টাকা, প্রীতি মিষ্টান্ন ভান্ডারকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম আই নিউজকে জানান, আজকের অভিযানে মোট ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৮ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। 

নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়