মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে ১০৩৬টি পূজা মণ্ডপে থাকবে সিসি ক্যামেরা
ছবি- আই নিউজ
মৌলভীবাজার জেলায় এবছর শারদীয় দুর্গাপূজায় ১০৩৬টি স্থায়ী ও অস্থায়ী পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপে নিজস্ব ব্যবস্থাপনায় সিসি ক্যামেরা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ রোববার (৮ অক্টোবর) মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে দুর্গার পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিসি ক্যামেরা স্থাপন ও আইনশৃংখলা বিষয়ে আলোচনা হয়।
জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মনজুর রহমান।
বিজিবি, র্যাব ও আনসার ভিডিপি কর্মকর্তা এবং সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদ নেতৃবৃন্দ এবং সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
সভায় আলোচনা হয় দুর্গাপূজায় আইনশৃংখলা রক্ষায় আইনশৃংখলা বাহিনী সর্বাত্মক সতর্ক থাকবে। পর্যাপ্ত পরিমাণ আইনশৃংখলা রক্ষাকারী সদস্য নিয়োগ করা হবে। প্রতিটি মণ্ডপে নিজস্ব ব্যবস্থাপনায় মণ্ডপ কমিটিকে সিসি ক্যামেরা রাখতে হবে।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























