জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি
জুড়ীতে `মৃ ত` মানুষ ঢিল মারলেন পুলিশকে, এলাকায় চাঞ্চল্য
মৌলভীবাজারের জুড়ীতে পুলিশের দায়ের করা একটি মামলায় এক মৃ ত ব্যক্তিকে ও প্রবাসীদের আসামী করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়- গেল বৃহস্পতিবার (০৫ অক্টোবর) জুড়ীতে তত্বাবধায়ক সরকারের দাবিতে মিছিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মিছিলের পর পুলিশ বিএনপি ও জামায়াতের নেতাকর্মী ছাড়াও ২৮ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামী করে মামলা করে।
পুলিশের মামলার লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, জামায়াত-শিবির ও বিএনপি কর্মীরা জনসাধারণের যান চলাচল বন্ধ ও না শ ক তা মূ ল ক কর্মকান্ড করার জন্য উত্তেজিত হয়ে রাস্তায় মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। পুলিশের বাধা অমান্য করে তারা মিছিল দিতে শুরু করে। পরে নেতাকর্মীরা পুলিশকে উদ্দেশ্য করে ইট-পাটকেল ছুঁ ড়ে সরকারি কাজে বাধা সৃষ্টি করে।
এ ঘটনায় শুক্রবার (০৬ অক্টোবর) পুলিশ বাদী হয়ে জুড়ী থানায় একটি মামলা (মামলা নং-০৬) করে।
বিএনপি ও জামায়াত নেতারা অভিযোগ করে বলেন- মামলার এজাহারের ১১ নম্বর আসামী লোকমান হোসেন মারা যান ২০১৭ সালের ৪ আগস্ট। তিনি উপজেলার হাসনাবাদ গ্রামের হাজী রুমুজ আলীর ছেলে। এ মামলার ৬ নম্বর আসামী জায়েদ আহমদ সৌদি আরবে পাড়ি জমান ৫ বছর আগে। জায়েদ আহমদ উপজেলার হামিদপুর গ্রামের মৃ ত ফয়জুল্লাহর ছেলে।
ফুলতলা ইউনিয়নের রজব উদ্দীনের ছেলে বুরহান উদ্দীন দুই বছর থেকে আরব আমিরাতে অবস্থান করছেন। মামলায় বুরহান উদ্দিনকে ২৩ নম্বর আসামী করা হয়েছে। ফুলতলা বাজারের ইব্রাহীম আলীর ছেলে নাঈম উদ্দীন ফ্রান্সে পাড়ি জমান ২ বছর আগে। তাকেও পুলিশের করা এই মামলায় আসামী করেছে।
মৃ ত ব্যক্তি ও প্রবাসীরা আসামী হওয়ার বিষয়ে জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশারফ হোসেন বলেন- এরকম কিছু হয়ে থাকলে আমরা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























