Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০২ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৮ ১৪৩২

পলি রানী দেবনাথ ও কলি রানী দেবনাথ

প্রকাশিত: ১৫:৩১, ১০ অক্টোবর ২০২৩
আপডেট: ১৮:৩৩, ১০ অক্টোবর ২০২৩

মৌলভীবাজারে এডিস মশার বংশ বিস্তার রোধে সচেতনতামূলক সভা 

মতবিনিময় সভায় পৌর মেয়র ও প্রধান অতিথি ড. ড. কবিরুল বাশার। ছবি- আই নিউজ

মতবিনিময় সভায় পৌর মেয়র ও প্রধান অতিথি ড. ড. কবিরুল বাশার। ছবি- আই নিউজ

মৌলভীবাজার পৌরসভার আয়োজনে এডিস মশার বংশ বিস্তার রোধে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১০ অক্টোবর) মৌলভীবাজারের পৌর মিলনায়তনে মৌলভীবাজার পৌরসভা উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।  

সভায় মৌলভীবাজার পৌরসভার মেয়র মো.ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কীটতত্ত্ববিদ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উপদেষ্টা ড. কবিরুল বাশার। 

প্রধান আলোচকের অধ্যাপক ড. কবিরুল বাশার বলেন- ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিদিন বাড়ছে। ডেঙ্গুর জীবাণু আসে এডিস মশার মাধ্যমে। বাসা-বাড়িতে পানি জমে এই মশার বংশবিস্তার ঘটে। পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকলে মশা জন্মানোর সুযোগ বেশি থাকে। এতে আতঙ্ক নয়, সতর্ক ও সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধ করতে পারে। 

মতবিনিময় সভায় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সাংবাদিকসহ উপস্থিত ছিলেন নানা শ্রেণী পেশার মানুষ। ছবি- আই নিউজ 


তিনি বলেন- ডেঙ্গুতে আক্রান্ত হলে কখনো আতঙ্কিত হওয়া যাবে না, চিকিৎসকের পরামর্শ মেনে চললে সুস্থতা লাভ করা যায়। তাই মনে রাখতে হবে ডেঙ্গু প্রাদুর্ভাবের কালে সচেতনতার কোনো বিকল্প নেই। সারাদেশের মধ্যে সিলেট বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কম। কিন্তু মৌলভীবাজারে অনেক জায়গায় এডিস মশা আছে। ভবিষ্যতে যাতে এর প্রাদুর্ভাব না বাড়ে সেজন্য সবার সচেতনতা জরুরি।

সভাপতির বক্তৃতায় মৌলভীবাজার পৌর মেয়র মো. ফজলুর রহমান বলেন- স্কুলের খেলার মাঠ ও ভবনগুলো নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা উচিত। মাঠ বা ভবনে জমে থাকা পানি দ্রুত সরিয়ে ফেলতে হবে এবং ফুলের টবে যেন পানি জমতে না পারে সেদিকেও খেয়াল রাখতে হবে। শিক্ষকরা ডেঙ্গু প্রতিরোধের উপায় সম্পর্কে শিক্ষার্থীদের জানাতে পারেন। তাছাড়া অভিভাবকদেরও সচেতন হতে হবে।

এ ছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়