Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০৪ মার্চ ২০২৬,   ফাল্গুন ২০ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১২:১৮, ১৫ অক্টোবর ২০২৩

কমলগঞ্জে ৩৫ বোতল বিদেশি মদসহ আটক ২ 

বিদেশি মদের বোতলসহ আটক দুই যুবক। ছবি- আই নিউজ

বিদেশি মদের বোতলসহ আটক দুই যুবক। ছবি- আই নিউজ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ৩৫ বোতল বিদেশি মদের বোতলসহ সন্তোষ রবি দাস (২৪) এবং অজয় রবি দাস (২২) নামে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (১৪ অক্টোবর) রাতে শমশেরনগর পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে শমশেরনগর ইউনিয়নের ময়নাবুড়ি পয়েন্টের পাশে চা বাগান এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। 

এসময় আটককৃত সন্তোষ রবি দাসের কাছ থেকে একটি পাটের বস্তার ভেতর থেকে ১৫ বোতল এবং অজয় রবি দাসের কাছ থেকে একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ২০ বোতল ভারতীয় মদের বোতল জব্দ করে পুলিশ। 

এ ব্যাপারে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক শামীম আকনজি জানান, আটককৃত দুই যুবক কুলাউড়ার চাতলাপুর চা বাগানের বাসিন্দা। তারা মদের বোতলগুলো ভারতীয় সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে কমলগঞ্জ এলাকায় নিয়ে এসেছিল।

গ্রেফতারকৃত সন্তোষ রবিদাস (২৪) কুলাউড়ার চাতলাপুর চা বাগানের পূর্ন আশি রবি দাসের ছেলে এবং অজয় রবি দাস (২২) একই গ্রামের মৃত গোপাল রবি দাসের ছেলে। 

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, এ ঘটনায় শমশেরনগর ফাঁড়ির এসআই কাশী চন্দ্র শর্মা বাদী হয়ে আটককৃত দুজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। রোববার (১৫ অক্টোবর) সকালে আসামিদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়