Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০২ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৮ ১৪৩২

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২০, ১৬ অক্টোবর ২০২৩
আপডেট: ২১:০৭, ১৬ অক্টোবর ২০২৩

কমলগঞ্জে গলিত লা শ উ দ্ধা র

ফাইল ছবি

ফাইল ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বিমান বাহিনী ইউনিট এলাকা থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা আব্দুল হান্নানের (৬০) গলিত লা শ উ দ্ধা র করা হয়েছে। 

আজ সোমবার (১৬ অক্টোবর) দুপুর ১২ টায় শমশেরনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা লাশ উদ্ধার করেন। নি হ তে র বাড়ি উপজেলার আলীনগর ইউনিয়নের কামুদপুর গ্রামে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর বৃহস্পতিবার আব্দুল হান্নান নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। নিখোঁজের পর তার ছেলে শামীম মিয়া কমলগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেন। সোমবার শমশেরনগর বিমান বাহিনী ইউনিট এলাকার আকাশমনি গাছের বাগান থেকে গলিত লাশ দেখতে পাওয়া যায়। পরে পুলিশ লা শ উদ্ধার করে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) শামীম আকনজি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আব্দুল হান্নান মানসিক ভারসাম্যহীন ছিলেন। আইনী প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের লোকজনের কাছে লাশ হস্তান্তর করা হবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়