কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারে কমলগঞ্জে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
কমলগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি’র উদ্যোগে ব্রিফিং প্যারেড। ছবি- আই নিউজ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় এবারের শারদীয় দুর্গাপূজা চলাকালীন সময়ে প্রতিটি মন্ডপ এবং পুরো উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কমলগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি’র উদ্যোগে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন কমলগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা জয়নাল আবেদীন।
আনসার ভিডিপি প্রশিক্ষক জাহেদ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শামসুন নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়।
উল্লেখ্য, এবছর কমলগঞ্জ উপজেলায় ১৬৩ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৪৬টি সার্বজনীন ও ১৭ টি ব্যক্তিগত মন্ডপ রয়েছে।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























