Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০২ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৮ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩১, ২২ অক্টোবর ২০২৩
আপডেট: ২০:৩৯, ২২ অক্টোবর ২০২৩

জাতীয় নিরাপদ সড়ক দিবস

সড়ক দুর্ঘটনা কমাতে মৌলভীবাজারে র‌্যালি ও সভা অনুষ্ঠিত

নিরাপদ সড়ক দিবসে মৌলভীবাজারে র‌্যালি। ছবি : আই নিউজ

নিরাপদ সড়ক দিবসে মৌলভীবাজারে র‌্যালি। ছবি : আই নিউজ

‘আইন মেনে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ি’- এ প্রতিপাদ্যকে নিয়ে মৌলভীবাজারে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস।

সড়ক দুর্ঘটনা কমাতে অনুষ্ঠিত হয়েছে র‌্যালি ও সচেতনতা সভা।

আজ রোববার (২২ অক্টোবর) সকালে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ-এর উদ্যোগে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নেছার আহমদ। 

স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএ-এর সহকারী পরিচালক হাবিবুর রহমান। সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদ। 

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তার, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আজমল হোসেনসহ বিভিন্ন পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি, সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা, রাজনীতিবিদ এবং স্কাউটসরা উপস্থিত ছিলেন।

সভায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয় ও সচেতনতা বৃদ্ধিতে আলোচনা করা হয়।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়