Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০২ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৮ ১৪৩২

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪০, ৩১ অক্টোবর ২০২৩

সিলেট-ঢাকা মহাসড়কে গাছ ফেলে পিকেটিং, আটক ২ 

সিলেটে একটি বাসে আগুন দেয়ার চেষ্টা করেন পিকেটাররা। ছবি- সংগৃহীত

সিলেটে একটি বাসে আগুন দেয়ার চেষ্টা করেন পিকেটাররা। ছবি- সংগৃহীত

বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধ কার্যকর করতে সিলেট-ঢাকা মহাসড়কে গাছ ফেলে প্রতিবন্ধকয়া সৃষ্টি করেন সিলেটের বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। এ সময় দুই জনকে আটক করেছে পুলিশ।  

আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটেছে। 

এর আগে সকাল ৮টার দিকে দক্ষিণ সুরমার গালিমপুর এলাকায় চান্দাইমুখীর রাস্তার মুখে সিলেট-ঢাকা বাইপাস সড়কে যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করে পিকেটাররা। এসময় গাড়িটিতে ভাঙচুরও চালায় তারা।

তবে বাসের যাত্রীরা গাড়ির টায়ারে লাগা আগুন নিভিয়ে ফেলেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পিকেটাররা পালিয়ে যায়।

এছাড়া দক্ষিণ সুরমায় ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষিপ্তভাবে পিকেটিং করছে বিএনপি-জামায়াত নেতাকর্মীরা।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়