সাইফুল ইসলাম সুমন, জুড়ী
জুড়ীতে বেইলি ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন
ভেঙে পড়া বেইলি ব্রীজে মালবোঝাই ট্রাক আটকে যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। ছবি- আই নিউজ
মৌলভীবাজার জেলার জুড়ীতে একটি বেইলি ব্রীজে মালবোঝাই ট্রাক আটকে যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। সোমবার (৩১ অক্টোবর) রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার জুড়ী-লাঠিটিলা সড়কের উত্তর ভবানীপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ কারণে দুর্ভোগে পড়েছেন হাজারো সাধারণ মানুষ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার রাত দেড়টার দিকে পাথরবোঝাই ট্রাকটি বেইলি ব্রীজ অতিক্রম করছিল। এ সময় ট্রাকের চাপে স্টিলের পাটাতন ছুটে ব্রীজটি ভেঙে যায়। এরপর ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
ওই সড়কে উপজেলার পশ্চিম জুড়ী, পূর্ব জুড়ী, সাগরনাল, গোয়ালবাড়ী ও ফুলতলা ইউনিয়নের হাজার হাজার লোকজন চলাচল করেন। এছাড়া তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের শিক্ষার্থীরাও সেতুটি দিয়ে আসা-যাওয়া করেন। ব্রীজটি ভেঙে যাওয়ায় সারাদিন মানুষের দুর্ভোগ উঠেছে চরমে।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন বলেন, এ বেইলি ব্রীজটি দুর্বল হওয়ায় এ নিয়ে দুইবার ভেঙে পড়েছে। এ ব্রীজটি কয়েকটি ইউনিয়নের হাজার হাজার মানুষের চলাচলের একমাত্র সড়ক হওয়ায় দুর্ভোগ এখন চরমে।
এ বিষয়ে সড়ক ও জনপদ বিভিগের উপ- সহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম বলেন, আপাতত ব্রিজের পাশে একটি রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে। দু-তিন দিনের মধ্যে বেইলি ব্রিজটি আবার নির্মাণ করে দেওয়া হবে।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























