Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০২ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৮ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০৮, ২ নভেম্বর ২০২৩

মৌলভীবাজারে অবরোধের তৃতীয় দিন বিক্ষোভ মিছিল বিএনপি নেতাদের 

ঢাকা-সিলেট মহাসড়কে গাছ ফেলে অবরোধ করে বিএনপি নেতাকর্মীরা। ছবি- আই নিউজ

ঢাকা-সিলেট মহাসড়কে গাছ ফেলে অবরোধ করে বিএনপি নেতাকর্মীরা। ছবি- আই নিউজ

মৌলভীবাজারে বিএনপি-জামায়াতের ডাকা তিনদিন ব্যাপী অবরোধের তৃতীয় দিন ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে মৌলভীবাজার জেলা বিএনপি। আজ সকালে সদর উপজেলার শাহবন্দর থানা বাজারের মাঝামাঝি এলাকায় সড়কে গাছ ফেলে প্রতিবন্ধক সৃষ্টি করে বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। 

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুনের উপস্থিতিতে বিএনপি নেতাকর্মীদের নিয়ে এ বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ কর্মসূচি পালিত হয়।

সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন বলেন, গ্রেপ্তার, মামলা-হামলা, গুলি করে বিপ্লবীদের কখনো দমিয়ে রাখা যায় না। যত পারেন গ্রেপ্তার করুন। দেখি এ গণবিচ্ছিন্ন অবৈধ দখলদার সরকারের কারাগারে কত লক্ষ মুক্তিকামী জনতা আটকে রাখতে পারে। 

তিনি আরো বলেন, দেশের মানুষ এ জালিম জুলুমবাজ সরকারের হাত থেকে বাঁচতে চায়। একটা দল নিরেপক্ষ সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন চায়। অথচ, এ ভুয়া ভোটের সরকার সুষ্ঠু ভোটদিতে জনগণের মুখোমুখি হতে ভয় পায়।

চলমান এ আন্দোলনের সঙ্গে দেশের সকল গণতন্ত্র কামী জনতার সমর্থন বিএনপির সঙ্গে রয়েছে। নেতাকর্মীদের উদ্দেশে ময়ুন বলেন, স্পষ্টত এ অবৈধ সরকারের শেষ সময় ঘনিয়ে এসেছে।

এদিকে, বিএনপি ও জামায়েতের ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচীর ৩য় দিনেও দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। শহরের রাস্তায় রিকশা, সিএনজি চালিত অটো রিকশা, টমটম চলাচল ও যাত্রীর সংখ্যাও কম। সড়কে আইনশৃঙ্খলা বাহিনী বিজিবি ও পুলিশের টহল তৎপরতা রয়েছে জোরদার।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়