Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০২ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৮ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১৯, ৪ নভেম্বর ২০২৩

মৌলভীবাজারে জেল হ*ত্যা দিবস পালন

জেল হ*ত্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা। ছবি- আই নিউজ

জেল হ*ত্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা। ছবি- আই নিউজ

মৌলভীবাজারে জেল হ*ত্যা দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৩ নভেম্বর) পৌর হলরুমে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য নেছার আহমদ। 

জেল হ*ত্যা দিবস উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজমল হোসেন ও অপূর্ব কান্তি ধর, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ফজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধাপদ দেব সজল ও অজয় সেন, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার (ভিপি সুয়েব), পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টু, জেলা যুবলীগ সভাপতি সৈয়দ রেজাউর রহমান সুমন, জেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক শাহীন আহমদ চৌধুরী প্রমুখ। 

অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, তাঁতী লীগ, কৃষকলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

জেল হ*ত্যা দিবসে ঘাতকের বুলেটে নিহত জাতীয় চার নেতাকে স্মরণ করেন বক্তারা। এ ছাড়া, আগামী নির্বাচনে পঁচাত্তরের প্রেতাত্মাদের প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়