Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০২ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৮ ১৪৩২

মো. কাওছার ইকবাল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

প্রকাশিত: ১৭:৩২, ৪ নভেম্বর ২০২৩

শ্রীমঙ্গলে জেল হ*ত্যা দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

শ্রীমঙ্গলে ৩ নভেম্বর 'জেলহত্যা দিবস' উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামীলীগ শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। 

শুক্রবার (৩ নভেম্বর) বিকাল ৪ টায় বাংলাদেশ আওয়ামীলীগ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি অর্ধেন্দু কুমার দেবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি। 

সাধারণ সম্পাদক জগৎ জ্যোতি ধর শুভ্র এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ মৌলভীবাজার জেলার শাখার সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়।

এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবকলীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের কর্মী ও নেতৃবৃন্দ।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়