Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০২ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৮ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৪, ৪ নভেম্বর ২০২৩
আপডেট: ২০:১৭, ৪ নভেম্বর ২০২৩

মৌলভীবাজারে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত

মৌলভীবাজারে কমিউনিটি পুলিশিং ডে ২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি। ছবি- আই নিউজ

মৌলভীবাজারে কমিউনিটি পুলিশিং ডে ২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি। ছবি- আই নিউজ

মৌলভীবাজারে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার (৪ নভেম্বর) বিকেলে পৌর জনমিলন কেন্দ্রে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পুলিশ সুপার মো. মনজুর রহমানের সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়ের সঞ্চালনায় বিভিন্ন পর্যায়ে লোকজন উপস্থিত ছিলেন। 

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ-এর সভাপতি যুক্তরাজ্য প্রবাসী সাইদুর রহমান রেনু প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি অ্যাডভোকেট শান্তিপদ ঘোষ। 

সুধীজনের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার বারের পিপি অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার জামাল উদ্দিন, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত প্রমুখ। 
 
অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বার, সাংবাদিক, শিক্ষক, পুলিশ সদস্য, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশগ্রহণ করেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়