মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে কমিউনিটি পুলিশিংয়ে শ্রেষ্ঠ হলেন যারা
শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য নির্বাচিত হয়ে পুরষ্কার গ্রহণ করছেন প্রাণেশ ঘোয়ালা। ছবি- আই নিউজ
মৌলভীবাজারে কমিউনিটি পুলিশিংয়ে শ্রেষ্ঠদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (৪ নভেম্বর) বিকেলে পৌর জনমিলন কেন্দ্রে কমিউনিটি পুলিশিং ডে ২০২৩ অনুষ্ঠানে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
মৌলভীবাজারে কমিউনিটি পুলিশিংয়ে শ্রেষ্ঠ পুলিশ অফিসার নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার সাব-ইন্সপেক্টর রাকিবুল ইসলাম। শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গলের রাজঘাট ইউনিয়নের চেয়ারম্যান এবং কমিউনিটি পুলিশিং কমিটির আহ্বায়ক প্রাণেশ ঘোয়ালা।

কমিউনিটি পুলিশিং কার্যক্রমে শ্রেষ্ঠ ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার সদর উপজেলা একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ান। পুরস্কৃতদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন সংসদ সদস্য নেছার আহমদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ-এর সভাপতি যুক্তরাজ্য প্রবাসী সাইদুর রহমান রেনু প্রমুখ।
অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে পুলিশ সুপার মো. মনজুর রহমানের সভাপতিত্বে বিভিন্ন পর্যায়ে লোকজন উপস্থিত ছিলেন।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























