মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১১:৫৬, ৫ নভেম্বর ২০২৩
চাঁদনীঘাট-ইসলামপুর সড়কে বিএনপি বিক্ষোভ মিছিল
কুলাউড়া রোডে মৌলভীবাজার জেলা বিএনপির বিক্ষোভ মিছিল। ছবি- আই নিউজ
দেশব্যাপী চলছে বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফায় ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি। এর প্রেক্ষিতে মৌলভীবাজারে বিক্ষিপ্তভাবে কয়েকটি সড়কে অস্থায়ী অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন মৌলভীবাজার জেলা বিএনপির ভিপি মিজানপন্থী নেতাকর্মীরা।
রোববার (৫ নভেম্বর) সকালে মৌলভীবাজার-কুলাউড়া সড়কের চাঁদনীঘাট থেকে ইসলামপুর এলাকা পর্যন্ত সড়কে বিক্ষোভ প্রদর্শন করেন জেলা বিএনপির নেতাকর্মীরা। মিছিল শেষে ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ করেন তারা।
মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান এর নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল ও অবরোধে কর্মসূচিতে অংশ নেন নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সহ-সাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলাল, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, জেলা বিএনপির অর্থ-সম্পাদক পৌর বিএনপি সদস্য সচিব মনোয়ার আহমেদ রহমান, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক স্বাগত কিশোর দাশ চৌধুরী, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক যুবদল নেতা সেলিম সালাউদ্দিন, জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আহমেদ আহাদ, জেলা ছাত্রদল সভাপতি রুবেল মিয়া, জেলা কৃষক দলের সদস্য সচিব মোনায়েম কবির, যুগ্ম-আহ্বায়ক আব্দুল মুমিন, নরুল ইসলাম, সহ-সভাপতি ইসহাক আহমদ রাহিন, যুগ্ম-সাধারণ সম্পাদক তাজুদ চৌধুরী, সহ-সাংগঠনিক আলামীন হোসেন প্রমুখ।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























