Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০২ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৮ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩১, ৫ নভেম্বর ২০২৩
আপডেট: ১৮:১৪, ৫ নভেম্বর ২০২৩

দুষ্কৃতিকারীদের সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিহত করা হবে: মৌলভীবাজার পুলিশ সুপার

রেলস্টেশন পরিদর্শনকালে পুলিশ সুপার মো. মনজুর রহমান। ছবি- RMB

রেলস্টেশন পরিদর্শনকালে পুলিশ সুপার মো. মনজুর রহমান। ছবি- RMB

দুষ্কৃতিকারী যারা সাধারণ নাগরিকদের জানমালের ক্ষতি করার চেষ্টা করবে, তাদেরকে সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন মৌলভীবাজার পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার)।

রোববার (৫ নভেম্বর) মৌলভীবাজার জেলার কুলাউড়ায় আইনশৃংখলা পরিস্থিতি তদারকিকালে পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার) এসব কথা বলেন। দুপুরে পুলিশ সুপারের নেতৃত্বে মৌলভীবাজার জেলা পুলিশের একটি দল কুলাউড়া থানা এলাকা পরিদর্শন করেন। 

পরে এলাকার মূল সড়ক সমূহ এবং কুলাউড়া রেলওয়ে স্টেশন এলাকা পরিদর্শন করেন। 


এসময় পুলিশ সুপার বলেন, বিএনপি- জামায়াতের ডাকা এই অবরোধকালীন সময়ে মৌলভীবাজার জেলা পুলিশ সবসময় তৎপর, আমরা মানুষের জানমাল রক্ষায় সতর্কতার সাথে কাজ করে যাচ্ছি। আমরা কোন দুষ্কৃতিকারীকে মৌলভীবাজার জেলায় তাদের অপকর্ম করতে দেবো না।

মৌলভীবাজারবাসীর উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, আপনারা নির্ভয়ে রাস্তাঘাটে বের হবেন, আপনাদের স্বাভাবিক কাজকর্ম করবেন। মৌলভীবাজার জেলা পুলিশের প্রতিটি সদস্য আপনাদের পাশে আছে। আমাদের লক্ষ্য থাকবে যেন মৌলভীবাজার জেলার সম্মানিত নাগরিকগণ স্বাভাবিকভাবে তাদের কাজকর্ম করতে পারেন। 

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক, মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলামসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়