ঢাকা, বৃহস্পতিবার   ০৭ মে ২০২৬,   বৈশাখ ২৪ ১৪৩৩

মো. কাওছার ইকবাল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

প্রকাশিত: ১৭:৫১, ১৩ নভেম্বর ২০২৩

শ্রীমঙ্গলে মাদক কারবারি আব্দুল্লাহ ইয়াবাসহ গ্রেপ্তার

শ্রীমঙ্গলে পুলিশের কাছে আটক আব্দুল্লাহ। ছবি- আই নিউজ

শ্রীমঙ্গলে পুলিশের কাছে আটক আব্দুল্লাহ। ছবি- আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মাদক কারবারি আব্দুল্লাহকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

রোববার (১২ নভেম্বর) রাতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদারের দিক নির্দেশনায় এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শহরের কালীঘাট রোড থেকে মাদক কারবারি আব্দুল্লাহ (৩৫) গ্রেপ্তার করে পুলিশ।

এ সময় তার কাছে রাখা ২০পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। মাদক কারবারি আব্দুল্লাহ শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোণ ইউনিয়নের গাজীপুর গ্রামের নুরুল হকের ছেলে। পুলিশ জানায়, সে একাধিক মাদক মামলার আসামি। 

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 

আজ সোমবার (১৩ নভেম্বর) সকালে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়