আই নিউজ ডেস্ক
সিলেটে হরতালের দ্বিতীয় দিন গাড়ি ভাঙচুর করলো যুবদল ও ছাত্রদল
সিলেটে যুবদল, ছাত্রদল নেতাকর্মীদের পিকেটিং। ছবি- সংগৃহীত
বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে সিলেটে হরতাল কর্মসূচির সমর্থনে পিকেটিং করে ট্রাক ও সিএনজি অটোরিকশা ভাংচুর এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। পাশাপাশি স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও হরতালের সমর্থনে মিছিল করেছে সিলেট নগরীতে।
সকাল ৯টায় নগরীর মেন্দিবাগ পয়েন্টে (উপশহর) যুবদলের কয়েকজন নেতাকর্মী পিকেটিং শুরু করে। পিকেটিংকালে হরতাল হরতাল স্লোগান দিয়ে একটি ট্রাক ও সিএনজি অটোরিকশা ভাংচুর করে তারা। এসময় আশপাশ এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে সটকে পড়ে নেতাকর্মীরা।
সকাল সাড়ে ৮টায় সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার তেলিবাজারে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসানসহ কয়েকজন নেতাকর্মী পিকেটিংযে বের হন। এসময় ছাত্রদলের নেতাকর্মীদের হাতে একটি কাভার্ড ভ্যান ও সিএনজি অটোরিকশা ভাংচুর হয়। নির্বাচন কমিশন ঘোষিত তফসিলের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় ছাত্রদলের নেতাকর্মীদের। এসময় ঘটনাস্থল থেকে সামাদ নামের এক ছাত্রদলকর্মীকে পুলিশ আটক করে নিয়ে যায় বলে জানা গেছে।
এরআগে সকাল সাড়ে ৬টায় নগরীর শাহী ঈদগাহে যুবদল নেতা লিটন আহমদ ও জামাল আহমদ খানের নেতৃত্বে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন কয়েকজন নেতাকর্মী।
এছাড়া স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর শাখার আহবায়ক মাহবুল হক চৌধুরী ও সদস্য সচিব আফসর খানের নেতৃত্বে হরতালের সমর্থনে সকাল পৌনে ৮টায় মিছিল বের হয়। মিছিলটি নয়াসড়ক থেকে শুরু হয় তাতীপাড়া গলির মুখে এসে শেষ হয়।
এছাড়া দুপুর ১২টায় নগরীর চৌহাট্টা-মীরবক্সটুলায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মোরশেদের নেতৃত্বে হরতালের সমর্থনে আরেকটি মিছিল বের হয়।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























