Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০২ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৭ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৯, ২৩ ডিসেম্বর ২০২৩

বিজয় দিবস উপলক্ষে মোহন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

মৌলভীবাজারে প্রতি বছরের ন্যায় এবারও বিজয় দিবস উপলক্ষে মোহন ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সংগঠন এর সভাপতি ম্যাজিক মোহনের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর মৌলভীবাজার আওয়ামী লীগের সদস্য এবং মৌলভীবাজার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টু।

সায়েম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার আওয়ামী যুবলীগের সহ-সভাপতি এ্যাড. গৌছ উদ্দিন নিক্সন, প্রবাসী সমাজসেবক দেলোয়ার হোসেন, সংগঠনের সদস্য রুমেল আহমেদ প্রমুখ। 

চর্চা মৌলভীবাজার ও আজাদ মিডিয়াসহ সংগঠন এর প্রবাসী সদস্যরা শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণে সহযোগিতা করেন। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়