ফয়সাল আহমদ, সিলেট
সিলেটে মহানগর বিএনপির সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি গ্রেপ্তার
সিলেট মহানগর বিএনপির সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি। ছবি- আই নিউজ
না শ ক তা মামলায় সিলেটে বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও জেলা যুবদলের সভাপতি মুমিনুল ইসলাম মুমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৩ ডিসেম্বর) রাতে আই নিউজকে এ তথ্য নিশ্চিত করেন এসএমপির কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন।
এর আগে শনিবার বিকালে নগরীর বন্দরবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে ওসি বলেন, আগের নাশকতার মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে; আগমীকাল রোববার আদালাতে প্রেরণ করা হবে।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বিকালে নগরীর বন্দরবাজার এলাকায় লিফলেট বিতরণকালে ইমদাদ ও মুমিনকে পুলিশ গ্রেপ্তার করে। বর্তমানে বিএনপির নেতাকর্মীরা নিজেদের বাসা-বাড়িতেও থাকতে পারছেন না পুলিশের জন্য।
পুলিশ জানিয়েছে, জেলা যুবদলের সভাপতি মুমিনুল ইসলাম মুমিনের বিরুদ্ধে একটি এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























