Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০১ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৭ ১৪৩২

রাজু দত্ত, কমলগঞ্জ

প্রকাশিত: ১১:৫৩, ২৬ ডিসেম্বর ২০২৩
আপডেট: ১১:৫৫, ২৬ ডিসেম্বর ২০২৩

অভিভাবক দিবস পালন

কমলগঞ্জে আম্বিয়া কিন্ডারগার্টেন স্কুলে অভিভাবকদের উপস্থিতিতে ফল প্রকাশ

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সদরে অবস্থিত আম্বিয়া কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক অনুশীলন মূল্যায়নের ফলাফল প্রকাশ ও অভিভাবক দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ১১ টায় আম্বিয়া কিন্ডারগার্টেন স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শিক্ষক মো. মোস্তাফিজুর রহমানের পরিচালনায় ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি আহমদ সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন। গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন মো. জুয়েল আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আম্বিয়া কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা মো. সালাহউদ্দিন, অধ্যক্ষ মমতা রানী সিনহা। 

অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিকে ক্রেষ্ট প্রদান করেন প্রতিষ্ঠাতা সালাহ উদ্দিন। পরে শিক্ষকরা অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন।

স্বাগত বক্তব্য রাখেন, অধ্যক্ষ মমতা রানী সিনহা, অভিভাবক আলমগীর হোসেন, আসিফ নিয়াজ রনি, কাজী জেরিন আক্তার। আলোচনা শেষে কৃতি শিক্ষার্থী মধ্য ক্রেস্ট ও মার্কশীট তুলে দেন অতিথিরা। 

অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়