কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
কুলাউড়ায় লিফলেট বিলির সময় ছাত্রদল নেতা গ্রেপ্তার
ফাইল ছবি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে 'ডামি নির্বাচন' উল্লেখ করে এ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে মৌলভীবাজারে লিফলেট বিলি করেছেন মৌলভীবাজার জেলা বিএনপির নেতাকর্মীরা। জেলার কুলাউড়া, শেরপুর ও জামালপুর এলাকায় লিফলেট বিলি করেন তারা। কুলাউড়ায় লিফলেট বিলি করার সময় উপজেলা ছাত্রদলের একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
বুধবার (২৭ ডিসেম্বর) ও গত মঙ্গলবার দুই দিন জেলার বিভিন্ন উপজেলা ও এলাকায় নির্বাচন বর্জনের আহ্বানে লিফলেট বিলি করেছেন বিএনপি নেতাকর্মীরা।
মৌলভীবাজাড়-২ (কুলাউড়া) আসনের জাতীয় পার্টির (কাজী জাফর) সাবেক সংসদ সদস্য ও দলটির সভাপতিমণ্ডলীয় সদস্য নওয়াব আলী আব্বাস খান আসন্ন নির্বাচনকে 'বানর খেলার আসর' আখ্যা দিয়েছেন। বিএনপির নির্বাচন বর্জনের পক্ষে একাত্মতা প্রকাশ করে তিনি গত মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রবির বাজার এলাকায় প্রচারপত্র বিলি করেন।
বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে বিএনপির প্রচারপত্র বিলি করার সময় আতিকুল ইসলাম (২৩) নামের ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। আতিকুল কুলাউড়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, কুলাউড়া পৌর যুবদলের উদ্যোগে শহরের বিভিন্ন দোকানপাটের ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে প্রচারপত্র বিলি করা হচ্ছিল। একপর্যায়ে কুলাউড়া থানা-পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে আতিকুলকে গ্রেপ্তার করেন। এ সময় অন্য নেতা-কর্মীরা দৌড়ে পালিয়ে যান।
কুলাউড়া থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, গ্রেপ্তার আতিকুলের বিরুদ্ধে কুলাউড়ার ভূকশিমইল এলাকায় একটি নাশকতার ঘটনায় মামলা রয়েছে। তাঁকে আদালতে পাঠানো হবে।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























