Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০১ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৭ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৮, ২৮ ডিসেম্বর ২০২৩
আপডেট: ১৯:১২, ২৮ ডিসেম্বর ২০২৩

প্রতীক বরাদ্দ দেওয়ার দাবিতে মেয়র মুহিবের মানববন্ধন 

সমর্থকদের সঙ্গে মানববন্ধন কর্মসূচিতে মেয়র মুহিবুর রহমান। ছবি- সংগৃহীত

সমর্থকদের সঙ্গে মানববন্ধন কর্মসূচিতে মেয়র মুহিবুর রহমান। ছবি- সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ পৌরসভার মেয়র মেয়র মুহিবুর রহমানের প্রতীক বরাদ্দ দেওয়ার দাবি মানববন্ধন করেছেন মুহিবুর রহমান সমর্থকরা। 

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্বতন্ত্র প্রার্থী মেয়র মুহিবুর রহমান নিজে উপস্থিত থেকে এ কর্মসূচি পালন করেন। 

মানববন্ধনে মুহিবুর রহমান সমর্থকদের হাতে বিভিন্ন ধরণের প্ল্যাকার্ড দেখা যায়। বর্তমান নির্বাচন কমিশনারের পদত্যাগও দাবি করা হয়। প্ল্যাকার্ডে লেখা রয়েছে- ‘জেলা প্রশাসকের অবৈধ হস্তক্ষেপ বন্ধ কর’, ‘হাইকোর্টের আদেশ মানতে হবে‘, ‘অযোগ্য নির্বাচন কমিশনের পদত্যাগ চাই’, ‘২৪ শে ডিসেম্বর হাইকোর্ট প্রার্থীতা বহালের রায় দিলেও এখন পর্যন্ত প্রতীক বরাদ্দ না দেওয়া ষড়যন্ত্র নয় কি?’, ‘নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়’ ইত্যাদি। 

এর আগে, বিশ্বনাথ পৌরসভার মেয়র পদে বহাল থেকে প্রার্থী হওয়ায় যাচাই-বাছাইকালে মুহিবুরের মনোনয়ন বাতিল করেন জেলা রির্টানিং কর্মকর্তা। পরে প্রার্থীরা ফিরে পেতে ইলেকশন কমিশনে গত ১০ ডিসেম্বর আপিল করেন মুহিব। পাঁচ দিন পর আপিলটি খারিজ করে দেয় ইসি।

এরপর প্রার্থিতা ফেরাতে হাইর্কোটের দ্বারস্থ হন মেয়র মুহিব। গত ২০ ডিসেম্বর রিট শুনানির ধার্য্য তারিখে রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন রিটের বিরোধিতা করেন। পরে বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ ও ইকবাল করিম’র যৌথ বেঞ্চ রিটের আদেশের জন্যে আগামী ২৭ ডিসেম্বর পরবর্তী তারিখ ধার্য্য করেন। কিন্তু এর দুইদিন আগেই ২৪ ডিসেম্বর রিটের আদেশ দেন হাইকোর্ট।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়