Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০১ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৭ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১১:৩১, ৩০ ডিসেম্বর ২০২৩
আপডেট: ১৬:৪০, ৩০ ডিসেম্বর ২০২৩

কনসেপ্ট আইটি এন্ড এডুকেশনের স্পেলিং প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল

স্পেলিং প্রতিযোগিতা্র (LexiSpell Quest Season-01) গ্র্যান্ড ফাইনালের বিজয়ীরা। ছবি- আই নিউজ

স্পেলিং প্রতিযোগিতা্র (LexiSpell Quest Season-01) গ্র্যান্ড ফাইনালের বিজয়ীরা। ছবি- আই নিউজ

মৌলভীবাজারে আইইএলটিএস প্রতিষ্ঠান কনসেপ্ট আইটি এণ্ড এডুকেশনের আয়োজনে স্পেলিং প্রতিযোগিতা্র (LexiSpell Quest Season-01)  গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। 

গত বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) কনসেপ্ট আইটি এন্ড এডুকেশনের প্রথম ক্যাম্পাসের হল রুমে স্পেলিং প্রতিযোগিতার  গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়।

কনসেপ্ট আইটি এণ্ড এডুকেশনে কর্মরত একজন প্রশিক্ষক জানান, প্রতিযোগিতায় কনসেপ্ট এডুকেশনের সকল ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে ১ম রাউন্ডে ৫৬ জনকে বাছাই করে দ্বিতীয় রাউন্ডে তোলা হয়। পরবর্তীতে তাদের মধ্য থেকে টপ-১৬ জনকে নিয়ে আয়োজন করা হয় গ্র্যান্ড ফাইনালের। 

ফাইনালে সবাইকে হারিয়ে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন ইমন ইকবাল এবং প্রথম রানার্স-আপ ও দ্বিতীয় রানার্স-আপ হন মাহাতের মালিক চৌধুরী এবং ফারিহা জামান।

 

প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠানে এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার সাবেক ইঞ্জিনিয়ার আবুল হোসেন খান। 

এছাড়াও এসময় উপস্থিত ছিলেন কনসেপ্ট এডুকেশনের প্রতিষ্ঠাতা ও সিইও শাহ ফাহিম আহমেদ এবং কো-ডিরেক্টর মোর্শেদ রবিনসহ অন্যান্য শিক্ষকেরা।

প্রতিষ্ঠানটির ফাউন্ডার ও সিইও শাহ ফাহিম শাহ ফাহিম বলেন, LexiSpell Quest প্রোগ্রামটি মৌলভীবাজারের মধ্যে আয়োজিত প্রথম স্পেলিং প্রতিযোগিতা। প্রথমবারের হিসেবে আমরা দারুণ সাড়া পেয়েছি। এটি একজন আইইএলটিস শিক্ষার্থীকে আরও সমৃদ্ধ করতে সহায়তা করবে। 

আয়োজক মাহতাবুল উদয় জানান, মূলত ইংরেজি শব্দগুলোর সঠিক বানান, উচ্চারণ এবং সমার্থক শব্দসংবলিত ভীতি দূর করতে এই উদ্যোগ। এই প্রোগ্রামের পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন কনসেপ্ট টিচার্স প্যানেলের সাজ্জাদুর শুভ, সাঈদ তালুকদার, হাবিবুর রহমান, সৌমিক সানি, সাইদা ইভা এবং ইমা বকস।

গ্রান্ড ফাইনালে কনসেপ্ট এডুকেশনের আগামী "বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা", "LexiSpell Quest Season-02" এবং বার্ষিক পিকনিকের ঘোষণা দেওয়া হয়।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়