বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
এবারের নির্বাচন বিদেশী পরাশক্তির বিরুদ্ধে: শাহাবুদ্দিন এমপি
নিজ এলাকায় নির্বাচনি প্রচারণায় নৌকার প্রার্থী মো. শাহাবুদ্দিন এমপি। ছবি- আই নিউজ
মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) সংসদীয় আসনে দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এই আসনের বর্তমান সাংসদ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাবুদ্দিন। সম্প্রতি তিনি নির্বাচনি এলাকায় নির্বাচনি জনসভায় বলেছেন, আসন্ন নির্বাচন শুধু বিএনপি-জামায়াতের বিরুদ্ধে নয়; বিদেশী পরাশক্তিগুলোর বিরুদ্ধে একটি চ্যালেঞ্জ আকারে ছুঁড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেছেন, এই নির্বাচন এ দেশের গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন। সেই কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। শুধু বিএনপি-জামায়াতের বিরুদ্ধে নয়, ওই বিদেশী পরাশক্তির বিরুদ্ধে। যারা আমাদের স্বাধীনতার বিরুদ্ধে ছিল।
বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নে নির্বাচনী দাসেরবাজার ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত করে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধ করে এ দেশ স্বাধীনতা পেয়েছে। আমাদের দায়িত্ব হবে এই স্বাধীনতাকে সুরক্ষা, গণতন্ত্রকে সুরক্ষা করা। তাই আমাদের উন্নয়নের ধারাবাহিকতাকে রক্ষায় শেখ হাসিনার বিকল্প কেউ নেই। সেই কারণে শেখ হাসিনাকে বাংলাদেশের ক্ষমতায় ধরে রাখতে হবে। আগামী ৭ জানুয়ারির নির্বাচনে ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।
শাহাব উদ্দিন এমপি আরো বলেন, ‘আমেরিকা আমাদের স্বাধীনতার বিরুদ্ধে ছিল। জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ যখন স্বাধীনতার দ্বারপ্রান্তে ছিল তখন ওই পরাশক্তি বঙ্গোপসাগরে সপ্তম নৌবহর পাঠিয়েছিল। কিন্তু মুক্তিযোদ্ধাদের দৃঢ় প্রত্যয়ের কাছে পাকিস্তানি হানাদার ও অপশক্তি পরাজিত হয়। দেশ স্বাধীন হয়। ওই পরাশক্তি আজও আমাদের সকারের বিরুদ্ধে, বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে, নির্বাচনের বিরুদ্ধে। তাদের সাথে সরিক হয়েছে বিএনপি-জামায়াত।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বিধান দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক বিবেকানন্দ দাস নান্টু, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ তাজ উদ্দিন, দাসেরবাজার ইউপি চেয়ারম্যান স্বপন চক্রবর্ত্তী প্রমুখ।
এর আগে বর্ণি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রার্থী মো. শাহাব উদ্দিন এমপি। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনাম উদ্দিন। সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























