Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০১ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৭ ১৪৩২

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪৫, ৩০ ডিসেম্বর ২০২৩

সিপিএসটি-২০ প্রাইজমানি ক্রিকেট টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন হবিগঞ্জ

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগান মাঠে অনুষ্ঠিত সিপিএস টি-২০ প্রাইজমানি ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৩ এর চ্যাম্পিয়ন হয়েছে হবিগঞ্জ টাইগার্স ক্রিকেট একাডেমি। 

শনিবার (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিত ফাইনালে শ্রীমঙ্গল ক্রিকেট একাদশকে ৪ উইকেটে হারিয়ে হবিগঞ্জ টাইগার্স ক্রিকেট একাডেমি চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে শমশেরনগর ক্রিকেট পরিবার (সিপিএস) এর সভাপতি প্রবাসী শিবলী আহমদ চৌধুরীর সভাপতিত্বে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তোলে দেন প্রধান অতিথি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাউর রহমান। একই সাথে চ্যাম্পিয়ন হবিগঞ্জ টাইগার্স ক্রিকেট একাডেমিকে প্রাইজমানি নগদ ১ লাখ টাকা ও রানার্স আপ শ্রীমঙ্গল ক্রিকেট একাদশকে নগদ ৫০ হাজার টাকা প্রদান করেন প্রধান অতিথি।

উল্লেখ্য, জাতীয় দলের সাবেক ও বয়স ভিত্তিক জাতীয় দলের কৃতি খেলোয়াড়দের অংশগ্রহণে মাসব্যাপী এ আয়োজনের সফল সমাপ্তি হয় শনিবার (৩০ ডিসেম্বর)  বিকাল সাড়ে ৪টায়। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়