কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
নৌকার প্রচারণায় সরগরম মৌলভীবাজার-৪ আসন
বাবার জন্য ভোট চাইতে মাঠে নেমেছেন নৌকার প্রার্থী উপাধ্যক্ষ আব্দুস শহীদ কন্যাও। ছবি- আই নিউজ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে প্রচার- প্রচারণায় মাঠ কাপাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী, সাবেক চিফ হুইপ, বীর মুত্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি এ নিয়ে ৭ম বারের মতো নৌকা নিয়ে লড়ছেন। এবছর বিএনপি না থাকায় তাঁর তুলনামূলক চ্যালেঞ্জহীন প্রতিদ্বন্দ্বী ইসলামী ঐক্যজোট ও ইসলামী ফ্রন্ট নামের দুটি রাজনৈতিক দলের প্রার্থীরা।
ভোটের আগে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত নির্বাচনী সভা, উঠান বৈঠক, পোস্টার বিতরণ মাইকিংসহ নানান প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাদের টার্গেট ভোট কেন্দ্রে সর্বোচ্চ ভোটার উপস্থিতি নিশ্চিত করে বিপুল ভোটে নৌকার প্রার্থীকে বিজয়ী করা।
বিভিন্ন সভা সমাবেশেও ব্যাপক সাড়া পাচ্ছেন নৌকার প্রার্থী। সভা সমাবেশ ও মিটিং এ প্রচুর ভোটারের উপস্থিতি প্রমাণ করছে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকেই আস্থা রাখতে চান চা শ্রমিক ও সংখ্যালঘু অধ্যুষিত শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের ভোটাররা।
আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি ছাড়া এ আসনে প্রতিযোগিতা করছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মো. আব্দুল মোহিত হাসানী (মোমবাতি) আর ইসলামী ঐক্যজোটের প্রার্থী হলেন মো. আনোয়ার হোসাইন (মিনার)।
দুটি দলের প্রার্থীরা নির্বাচনে অংশ নিলেও তাদের প্রচার প্রচারণা তেমন একটা চোখে পড়েনি। মাঝে মধ্যে ইসলামী ঐক্যজোটের মিনার প্রতীক ও ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের প্রচারণা দেখা গেলেও নির্বাচনী এলাকায় খুব একটা চোখে পড়েনি তাদের পোস্টার ব্যানারও। ইতোমধ্যে নির্বাচন কমিশনের দ্বাদশ সংসদ নির্বাচন আচরণবিধি অমান্য করায় জরিমানা গুনেছেন ইসলামী ঐক্যজোটের প্রার্থী।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এ আসনে মোট ভোটার ৪ লাখ ৫৯ হাজার ১০১ জন। পুরুষ ভোটার রয়েছেন ২ লাখ ৩১ হাজার ৩০৮ ও নারী ভোটার রয়েছেন ২ লাখ ২৭ হাজার ৭৯২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন একজন।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























