মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে পত্রিকা হকারদের মধ্য শীতবস্ত্র বিতরণ
ছবি- আই নিউজ
মৌলভীবাজার সদর উপজেলার ৩২ জন পত্রিকা হকারদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
সোমবার (১ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে জেলা প্রশাসনের সহায়তায় ও প্রেসক্লাবের উদ্যোগে সদর উপজেলার ৩২ জন পত্রিকা হকারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত বলেন, শীত মৌসুমে প্রতিদিন সকালে প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে ঘরে ঘরে পত্রিকা পৌঁছে দেন হকারা। তারা অতি কষ্টে জীবনযাপন করেন। গণমাধ্যমের মাঠ পর্যায়ের অন্যতম সহযোগী তারা। তাই প্রতিবছর জেলা প্রশাসনের সহায়তায় ও প্রেসক্লাবের উদ্দোগে পত্রিকা হকারদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় এবারও তাদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, যুগ্ম সম্পাদক মো. মাহবুবুর রহমান রাহেল ও দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি পুলক পুরকায়স্থ প্রমুখ।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























